ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার

ads

ফেনীর ফুলগাজীতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হাতাহাতিসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে। 

এসময় সংবাদ কাভার দিতে গেলে স্থানীয় এক গণমাধ্যম কর্মীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ সদস্যদের বিরুদ্ধে। পাশাপাশি ঘটনায় আহত হয় ৩ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহীদ মিনারে ফুল দিয়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানায় ছাত্রলীগ সদস্যরা। একপর্যায় ছাত্রদল নেতাকর্মীরা ফুল দিতে যাওয়ার সময় দু'পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় ঘটনার ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিক জহিরুল ইসলাম রাজুকে হেনস্থা করে ছাত্রলীগ সদস্যরা। ঘটনায় ৩ জন আহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ads
ads
ads

Our Facebook Page